Saturday, December 6, 2014

নিঃশ্বাসে থাকো মিশে, বাস করো দূরে
দেখেও দেখও না ,যাই কি অনলে পুড়ে। 
ভালবাসি, কখনো ভালবাসা নিব না
তাই বলে স্বার্থপর , এমনটি ভেবনা ।  

Friday, December 5, 2014

আমি অনেক গুলো বিদ্যাশ্রম  দেখেছি। প্রত্যেকটা মা-বাবাই অনেক কষ্ট নিয়ে বিদ্যাশ্রমে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি কেউ তাদের সন্তানের দোষ দেই না। তারা নিজের কপালের লিখন বলে থাকে। তারা তাদের সন্তানদের এতটাই ভালবাসে । আমি সত্যিই খুব অবাক মা-বাবা এতটাই ভালবাসে নিজের সন্তানকে। 

Thursday, November 27, 2014

কি যে এক অসীম শূন্যতা....
ভালোবাসা বিহীন প্রহর....
রাতের আকাশ কালো আর
জ্যোত্স্না বিহীন বর্ষিত বৃষ্টি।
আমার দৃষ্টির মধ্যে অশ্রুপাত নেই,
বাতাস বাহিত বৃষ্টির কান্না শুনি।
রাত অনেক বেশী দীর্ঘ হয়,
কম্পিত হয় বেহিসাবী ভাবনাগুলো।
নির্বিকার আলোকহীন রাত,
কষ্ট কল্পিত দীর্ঘশ্বাস সেচ্ছায় উড়িয়ে দেই
বাতাসের সিড়িঁ ভেঙ্গে।
আমার মহান আল্লাহ্‌ জানে,রাতভর
বৃষ্টি সঞ্চারিত কতটা প্রহর নিজের কাছ
থেকে বিতারিত করেছি?
পৃথিবীতে একটা জিনিস আমার খুব ভাল লাগে সেটা হচ্ছে নিজের সম্পর্কে লিখা। কারন আমার জিবনে যা পাইছি তা আর কেউ পাবে না,এই জন্য এত ভাল লাগে।